July 9, 2026, 12:30 pm

সরকারের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

সরকারের ভাবমূর্তি বিনষ্টে ষড়যন্ত্র করছে একটি গোষ্ঠী: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশের সামগ্রিক উন্নয়নে প্রচেষ্টা চালাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র-চক্রান্ত করছে।

তিনি বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। রিজভী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসব নির্বিঘ্ন করতে বিএনপি সরকারের সঙ্গে কাজ করবে।

রিজভী আরও বলেন, কোনো অপশক্তি জাতির ঐক্য ভাঙতে পারবে না। তিনি চক্রান্ত ও উসকানি এড়িয়ে নির্ভয়ে রথযাত্রা পালনের আহ্বান জানান।

স্কুল ফিডিং কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও সচেতন হতে হবে। তিনি মানহীন খাবার সরবরাহকারী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার আহ্বানও জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা