July 8, 2026, 8:20 pm

বাংলাদেশে তুরস্কের জ্বালানি বিনিয়োগকে স্বাগত জানালেন মন্ত্রী

বাংলাদেশে তুরস্কের জ্বালানি বিনিয়োগকে স্বাগত জানালেন মন্ত্রী

ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি ৮ জুলাই সচিবালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত দুই দেশের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন।

মন্ত্রী বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানান এবং দেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে ধর্মীয় ও সাংস্কৃতিক সাযুজ্যপূর্ণ দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতার গুরুত্বও আলোচনা হয়। উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন।

এছাড়া, জ্বালানি খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাব্য ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা