July 7, 2026, 8:53 am

খামেনির জানাজায় হাজির সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, গুজবের অবসান

খামেনির জানাজায় হাজির সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, গুজবের অবসান

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশগ্রহণ করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত হওয়ার গুজব ছড়িয়ে পড়ার সাত মাস পর জনসমক্ষে আসেন তিনি।

আহমাদিনেজাদের উপস্থিতি নিশ্চিত করে তার অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ‘দলাত-ই বাহার’ কিছু ছবি প্রকাশ করেছে। ইরানি ও আন্তর্জাতিক গণমাধ্যমে জানাজায় তার উপস্থিতির বিষয়টি উল্লেখ করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও মার্কিন-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তবে খামেনির জানাজায় নিরাপত্তা বাহিনীর পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে হাঁটার দৃশ্য গুজবগুলোকে মিথ্যা প্রমাণ করেছে।

আহমাদিনেজাদের রাজনৈতিক উত্থান শুরু হয়েছিল খামেনির পৃষ্ঠপোষকতায়, কিন্তু ২০১০ সালে তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এই দ্বন্দ্বের ফলে আহমাদিনেজাদ শাসনব্যবস্থার অভ্যন্তরে কোণঠাসা হয়ে পড়েন এবং পরবর্তীতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অযোগ্য ঘোষণা করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা