July 5, 2026, 4:49 pm

সিপিবির তীব্র নিন্দা: জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

সিপিবির তীব্র নিন্দা: জাতীয় সংসদে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় বাংলাদেশে কমিউনিস্ট পার্টি (সিপিবি) তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে।

রোববার (০৫ জুলাই) সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। তারা বলেন, "যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের কর্মসূচি পালনের জন্য জাতীয় সংসদ প্রাঙ্গণ ব্যবহারের অনুমতি দেওয়া মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মত্যাগের প্রতি চরম অবমাননা।"

সিপিবির নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, "জাতীয় সংসদ ভবন বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক, যা কোনো বিদেশি রাষ্ট্রের উৎসব পালনের স্থান হতে পারে না।" তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাণিজ্যিক চুক্তির মাধ্যমে বাংলাদেশের অর্থনীতি ও সার্বভৌমত্বের ক্ষতি করার অভিযোগও তোলেন।

বিবৃতিতে জামায়াত নেতা শফিকুর রহমানের যুক্তরাষ্ট্রকে 'পরীক্ষিত বন্ধু' বলার কথাও তীব্র সমালোচনা করা হয়। সিপিবি নেতৃবৃন্দ মনে করিয়ে দেন, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহযোগিতা করেছিল এবং জামায়াতে ইসলামীর আল-বদর বাহিনীর কর্মকাণ্ডের কথাও উল্লেখ করেন।

সিপিবি জাতীয় সংসদে এই অনুষ্ঠান আয়োজনের সাথে জড়িতদের অবিলম্বে জাতির কাছে ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা