কুষ্টিয়ার ভেড়ামারায় এক বিশাল জনসভায় ধর্মীয় উগ্রবাদ ও ধর্মব্যবসার বিরুদ্ধে গণবিপ্লবের আহ্বান জানিয়েছেন হেযবুত তওহীদের এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। শনিবার (৪ জুলাই) অনুষ্ঠিত এই সভায় তিনি প্রচলিত রাষ্ট্র ও শাসনব্যবস্থার অসারতা তুলে ধরেন।
হোসাইন মোহাম্মদ সেলিম বলেন, ব্রিটিশদের রেখে যাওয়া অকার্যকর সিস্টেম বাদ দিয়ে আল্লাহর দেওয়া জীবন-ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আদর্শিক গণবিপ্লবের প্রয়োজন। তিনি উল্লেখ করেন, পবিত্র কোরআনে ধর্মের বিনিময়ে অর্থ নেওয়া নিষিদ্ধ করা হয়েছে, যা ধর্মব্যবসার বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।
সভায় তিনি উগ্রবাদী স্বার্থান্বেষী গোষ্ঠীর বিরুদ্ধে হেযবুত তওহীদের কণ্ঠরোধের চেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। সম্প্রতি ঢাকায় উগ্রবাদী গোষ্ঠীর একটি অনুষ্ঠানে হেযবুত তওহীদের সদস্যদের প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনাকে তিনি একটি স্বাধীন দেশের জন্য অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে সংগঠনের খুলনা বিভাগীয় আমির মো. তানভীর আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন এবং যুগ্ম সাধারণ সম্পাদক রুফায়দাহ পন্নী।