July 4, 2026, 4:19 pm

মোজতবা খামেনির বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার আগ্রহ, নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে

মোজতবা খামেনির বাবার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেওয়ার আগ্রহ, নিরাপত্তা উদ্বেগ রয়ে গেছে

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনি তার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বিশেষ করে ৯ জুলাইয়ের দাফন অনুষ্ঠানে উপস্থিত থাকতে চান। তবে নিরাপত্তাজনিত কারণে তার উপস্থিতি এখনও নিশ্চিত হয়নি।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, মোজতবা খামেনি কর্মকর্তাদের জানিয়েছেন যে তিনি বাবার শেষ বিদায়ে যোগ দিতে চান। তবে ইসরায়েলের হামলার আশঙ্কা এবং তার গোপন অবস্থান ফাঁস হওয়ার ভয়ে এখনও তার অনুরোধ মঞ্জুর করা হয়নি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় মোজতবা খামেনির স্ত্রী, কিশোর ছেলে ও অন্যান্য স্বজন নিহত হন। বুধবার তাদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না, যা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে তার নেতৃত্বের সক্ষমতা নিয়ে।

ইরানের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানানো হয়েছে, নিরাপত্তা ঝুঁকির কারণে মোজতবা খামেনিকে এখনও প্রকাশ্যে আসতে নিরুৎসাহিত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা