July 4, 2026, 12:35 pm

নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার করতে গিয়ে তিন পুলিশ সদস্যসহ চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) দুপুরে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) সুরুজ্জামান, কনস্টেবল শাহীন ও মাইনুল এবং সোর্স মাসুম মিয়া। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেল ও পিকআপ ভ্যান ছিনতাইয়ের ঘটনায় অভিযুক্ত সাগরকে গ্রেপ্তারের লক্ষ্যে এসআই সুরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্স অভিযান চালান।

অভিযান চলাকালে আসামি সাগর ও তার ভাই সজল অতর্কিতভাবে দা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। তাদের এলোপাতাড়ি কোপে চারজন গুরুতর আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহতদের মধ্যে তিন পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন, তবে গুরুতর অবস্থায় সোর্স মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার ওসি গোলাম সারোয়ার জানান, সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় অভিযুক্ত দুই ভাই সাগর ও সজলকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা