নিজস্ব প্রতিবেদক :
বকশীগঞ্জ উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের পাগলাপাড়া আশরাফুল উলুম মাদ্রাসায় একটি উন্নত মানের সাউন্ড বক্স উপহার দিয়েছে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্ট।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষের হাতে সাউন্ড বক্সটি তুলে দেওয়া হয়।
এ সময় ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম (বিকট) উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের সহ-সভাপতি রাসেল মিয়া, দপ্তর সম্পাদক রুবেল, প্রচার সম্পাদক রাব্বি রহমান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আকাশ ইসলাম। এছাড়া সদস্য জাহিদ, শেখ খোকন, জুমান, আলতাফসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
ট্রাস্টের সভাপতি আশরাফুল ইসলাম (বিকট) বলেন, “জনকল্যাণমূলক ও সেবামূলক কাজ বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের মাধ্যমে অব্যাহত থাকবে।”
মাদ্রাসায় সাউন্ড বক্স উপহার দেওয়ায় স্থানীয়দের মধ্যে সন্তোষ প্রকাশের পাশাপাশি ট্রাস্টের এমন উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে।