গাজী সোহেল :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার (৪ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজনকে সিআর ওয়ারেন্টমূলে এবং তিনজনকে দস্যুতা মামলায় গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের আজ আদালতে পাঠানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোহাম্মদ হাসান (২৬)। তাঁর বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার লাউসার এলাকায়। তিনি আক্তার হোসেনের ছেলে। মোহাম্মদ নয়ন (২২)। তাঁর বাড়ি দিনাজপুরের বিরল থানার মাধববাটি এলাকায়। তিনি নুরুন্নবীর ছেলে। মোহাম্মদ শুভ (২০)। তাঁর বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার হায়দারগঞ্জ এলাকায়। তিনি ইসমাইলের ছেলে। এ ছাড়া গ্রেপ্তার হয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম মধুগড় এলাকার বাসিন্দা মোহাম্মদ সাব্বির। তিনি শরিফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এই অভিযান চলমান থাকবে।