November 23, 2026, 11:10 am

পাঁচবিবির উচাই জেরকা সিং স্কুল পরিদর্শন করেন সংসদ সদস্য আন্না মিঞ্জ

সমতল ভূমিতে বসবাসরত আদিবাসীদের মধ্যে প্রথম বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আন্না মিঞ্জ জয়পুরহাটের পাঁচবিবির ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উচাই জেরকা এস.সি. উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে আদিবাসী দানবীর জেরকা সিং বেশকিছু জমি ও অর্থ দিয়ে তারই নামে শিক্ষা প্রতিষ্ঠাটি শতবছর আগে প্রতিষ্ঠা করেন। একইদিনে তিনি উচাই আদিবাসী একাডেমি ও সাংস্কৃতিক ভবনও পরিদর্শন করেন।

সোমবার দুপুরে এসব প্রতিষ্ঠান পরিদর্শনকালে সংসদ সদস্যের সঙ্গে ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট জন গোমেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, পামডোর নির্বাহী পরিচালক হৈমন্তী সরকার, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ সামসুল হুদা দুলাল ও প্রধান শিক্ষক আব্দুল হাই।

 

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: 

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা