July 4, 2026, 12:06 pm

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির বিতর্কিত মন্তব্য, তরুণদের ইরানে পাঠানোর প্রস্তাব

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির বিতর্কিত মন্তব্য, তরুণদের ইরানে পাঠানোর প্রস্তাব

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সম্প্রতি ‘জেনারেশন জেড’ (জেন জি) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছেন, যেখানে তিনি এই প্রজন্মকে ‘অলস’ এবং ‘লিবারেল আদর্শে দীক্ষিত’ হিসেবে চিহ্নিত করেন। ৪ জুলাই, শনিবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফক্স নিউজের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে লেভিট বলেন, দেশের অর্থনীতি নিয়ে ক্ষোভ প্রকাশকারী তরুণদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত। তিনি অভিযোগ করেন, এই প্রজন্ম মার্কিন যুক্তরাষ্ট্রের মৌলিক আদর্শ থেকে দূরে সরে যাচ্ছে। ২৮ বছর বয়সী লেভিট নিজেও জেনারেশন জেডের একজন প্রতিনিধি।

আলোচনার সময়, উপস্থাপক জেসি ওয়াটার্স তরুণদের চাকরি সংকট নিয়ে মন্তব্য করেন এবং লেভিট স্বীকার করেন যে, এই অভিযোগগুলো তরুণদের মাঝে প্রভাব ফেলছে। তিনি বলেন, ‘জেন জি এবং আমার চেয়ে যারা কম বয়সী, তারা মুখে সোনার চামচ নিয়ে বড় হয়েছে।’

লেভিট আরও বলেন, মার্কিন সমাজ মেধাভিত্তিক এবং কঠোর পরিশ্রমের ওপর প্রতিষ্ঠিত, যা রক্ষা করা প্রয়োজন। তিনি বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী অধ্যাপকদের তরুণদের মনোভাবের জন্য দায়ী করেন এবং অভিভাবকদের ‘হোমস্কুলিং’ বা খ্রিষ্টান ধর্মীয় স্কুলে পাঠানোর প্রশংসা করেন।

এ সময়, ওয়াটার্স রসিকতা করে বলেন, তরুণদের সেনাবাহিনীতে নিয়োগ করা উচিত, যার জবাবে লেভিট বলেন, ‘তাদের কিউবা বা ইরানে পাঠিয়ে দেওয়া উচিত।’ এই মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে এবং বিশ্লেষকরা লেভিটের বক্তব্যকে বর্তমান অর্থনৈতিক সংকটের বাস্তবতাকে অস্বীকার করার শামিল হিসেবে দেখছেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা