July 2, 2026, 1:29 pm

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো 'নজরুল বর্ষ ২০২৬-২৭'

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬-২৭’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে 'নজরুল বর্ষ ২০২৬-২৭' এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই উদ্বোধন ঘোষণা করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে দেশের ৬৪ জেলা এবং ৭৪টি উপজেলায় একযোগে 'নজরুল বর্ষ ২০২৬-২৭' পালনের শুভ সূচনা করা হয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, "জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের ভূখণ্ডে জন্মগ্রহণ না করলেও তার হৃদয়জুড়ে ছিল সমগ্র বাংলাদেশ।"

তিনি কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালের কথা উল্লেখ করে জানান, ১৯১৪ সালে নজরুল প্রথমবার ত্রিশালে এসেছিলেন। সেই ঐতিহাসিক স্মৃতিকে ধরে রাখতে ত্রিশালকে 'নজরুল সিটি' ঘোষণার সম্ভাব্যতা যাচাই করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত সময়কে 'নজরুল বর্ষ' ঘোষণা করা হয়েছে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহ, প্রেম ও বিরহের কবি, যার সৃষ্টি আজও দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।

তিনি উল্লেখ করেন, নজরুল শুধু অতীতের চরিত্র নন, বরং বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তিনি প্রাসঙ্গিক। এই বছরব্যাপী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের, বিশেষ করে নতুন প্রজন্মের সঙ্গে কবির জীবন ও কর্মের সম্পর্ক আরও গভীর করা হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা