July 1, 2026, 7:59 pm

জয়পুরহাটে ভূমি অধিগ্রহণের ন্যায্যমূল্য দাবি করে মানববন্ধন

জয়পুরহাটে ভূমি অধিগ্রহণের ন্যায্যমূল্য দাবি করে মানববন্ধন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় রাস্তা নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণে ন্যায্যমূল্য প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জমির মালিক মুরাদ হোসেন, শহিদুল ইসলাম পাপ্পু, গোফফার হোসেন, শুভ হোসেন, শফিউল আলম চৌধুরী ও ফছির উদ্দীন বক্তব্য রাখেন। তারা জানান, পাটাবুকা, খাসবাগুড়ী ও বনখুর মৌজায় সরকারের পক্ষ থেকে কৃষকদের জমি অধিগ্রহণ করা হচ্ছে।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, অধিগ্রহণের জন্য নির্ধারিত ক্ষতিপূরণের মূল্য প্রকৃত বাজারমূল্যের তুলনায় অনেক কম। তারা বলেন, এই ক্ষতিপূরণ তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত করছে। তাই তারা প্রকৃত বাজারমূল্যের ভিত্তিতে জমির ন্যায্যমূল্য দাবি করেন।

মানববন্ধনের শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়, যাতে তাদের দাবির প্রতি গুরুত্বারোপ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা