June 30, 2026, 6:02 pm

আগৈলঝাড়ায় আয়রন ব্রিজ ভাঙা, অভিযোগের পর প্রশাসনের হস্তক্ষেপ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের দুশমী-করিমবাজার খালের ওপর নির্মিত আয়রন ব্রিজের ত্রুটিপূর্ণ অংশ ভেঙে ফেলা হয়েছে। ব্রিজ নির্মাণে রডের বদলে বাঁশের কঞ্চি ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগের পর উপজেলা প্রশাসন এই পদক্ষেপ নেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারপাইকা গ্রামের রুহুল আমিনের বাড়ির সামনে নির্মাণাধীন ব্রিজটির ঢালাই কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রিজের ঢালাই অংশে বাঁশের কঞ্চি ব্যবহারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণকাজে নির্ধারিত মানদন্ড অনুসরণ করা হয়নি এবং ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ সংগ্রহের অভিযোগও ওঠে। প্রশাসন বিষয়টি জানার পর এলজিইডি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিদর্শনের পর ব্রিজটির ত্রুটিপূর্ণ অংশ অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন, বলছেন এটি ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করেছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, তদন্তে অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা