June 14, 2026, 9:05 pm

লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

লালমনিরহাট প্রতিনিধি:

অদ্য ১৪ জুন ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে লালমনিরহাট পুলিশ লাইন্সে লালমনিরহাট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। সভা পরিচালনা করেন মোঃ শাহাদত হোসেন সুমা।
সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক, জয়ন্ত কুমার সেন, সালমান ফারুক, মোঃ ওয়ারুখ ইয়াজদানী-সহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং লালমনিরহাট জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কল্যাণ সভায় জেলা পুলিশ সদস্যদের কল্যাণ ও সুযোগ-সুবিধা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার মহোদয় উপস্থিত সদস্যদের দাবি ও পরামর্শ মনোযোগসহকারে শ্রবণ করেন এবং সংশ্লিষ্ট বিষয়গুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন।
এছাড়াও সভায় মে-২০২৬ মাসের অপরাধ পর্যালোচনায় বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার ভিত্তিতে নির্বাচিত শ্রেষ্ঠ কর্মকর্তা ও ফোর্স সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। পুলিশ সুপার মহোদয় তাদের হাতে সনদপত্র তুলে দেন এবং ভবিষ্যতেও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সভায় জেলা পুলিশের সার্বিক কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা