May 15, 2026, 12:40 pm

নোয়াখালীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াতে ইসলামী

প্রতিনিধি :

নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখা।

গত ২৯এপ্রিল চৌমুহনী পৌরসভার ৮নং ওয়ার্ডে পাঁচ বাড়ি মসজিদের দক্ষিণ পাশে দাইয়া মিয়ার বাড়িতে রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে পাঁচটি ঘর পুড়ে যায়, আসবাবপত্র সহ যাবতীয় কিছু বাহির করতে না পারায় পরিবার গুলো নিঃস্ব হয়ে যায়।

আজ দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী চৌমুহনী শহর শাখার পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পাঁচ পরিবারেকে নগদ টাকা ও খাদ্য সামগ্রী সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন,
বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মাওলানা বোরহান উদ্দিন।

নোয়াখালী জেলা জামায়াতের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও চৌমুহনী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নাসিমুল গণী চৌধুরী মহল।

চৌমুহনী শহর আমীর চৌমুহনী বাজারের ব্যবসায়ী জসিম উদ্দিন,

পৌরসভা ৮নং ওয়ার্ড সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আমির হোসেন।

আদর্শ শিক্ষক ফেডারেশন চৌমুহনী শহর সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে।
জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন বলেন বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আসে,
আর এ বিপদ মুমিনের জন্য পরীক্ষা, মুমিন যারা তারা কখনো বিপদে হতাশ হয় না, আমাদেরকে ধৈর্যধারণ করতে হবে এবং আল্লাহর নিকট সাহায্যে প্রার্থনা করতে হবে, আল্লাহ পাক আমাদের সবাইকে মাফ করুক ক্ষমা করুক আমিন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা