August 24, 2026, 5:48 pm

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ডিজিটাল পেমেন্ট প্রচারণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ডিজিটাল পেমেন্ট প্রচারণা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান নগদ অর্থ ছাড়া স্মার্টফোনে কিউআর কোড স্ক্যান করে রাজধানীর মতিঝিল এলাকায় বিভিন্ন দোকানে কেনাকাটা করেছেন। বুধবার (১ জুলাই) তিনি ‘বাংলা কিউআর’ ব্যবহার জনপ্রিয় করতে এই উদ্যোগ নেন।

গভর্নর মাঠে নামার মাধ্যমে ফুটপাতের ক্ষুদ্র বিক্রেতা থেকে শুরু করে রেস্টুরেন্ট, সুপার শপ ও কাঁচাবাজারের বিক্রেতাদের কাছে ডিজিটাল পেমেন্টের সুবিধা তুলে ধরেন। তিনি প্রথমে ফুটপাতের দোকান থেকে কেনাকাটা করেন, পরে একটি চায়ের দোকানে চা পান করে কিউআর কোড স্ক্যান করে বিল পরিশোধ করেন। এরপর সুপার শপে পিনাট বার এবং একটি রেস্টুরেন্টে মোগলাই খাওয়ার পর একই পদ্ধতিতে বিল মেটান। সবশেষে কাঁচাবাজারে সবজি কেনার সময়ও কিউআর কোড ব্যবহার করেন।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ১ জুলাই থেকে ‘বাংলা কিউআর’ সম্প্রসারণের উদ্যোগ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো নগদ অর্থের ঝামেলা এবং বিভিন্ন পেমেন্ট প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা দূর করে একটি একীভূত কিউআরভিত্তিক লেনদেন ব্যবস্থা গড়ে তোলা।

নতুন নিয়ম অনুযায়ী, ‘বাংলা কিউআর’ ব্যবহার করে লেনদেনের বিপরীতে বিক্রেতারা ভ্যাটসহ সর্বোচ্চ ১ শতাংশ পর্যন্ত ফি নিতে পারবেন। খাত সংশ্লিষ্টরা মনে করছেন, গভর্নরের এই উদ্যোগ ডিজিটাল লেনদেনে সাধারণ মানুষের আগ্রহ বাড়াবে এবং ক্যাশলেস বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে।

এই বিভাগের আরও খবর


প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, নির্বাচন কমিশনের শুধু একার প্রস্তুতি নয়। আইনশৃঙ্ক্ষলা রক্ষাকারী সব বাহিনীরও প্রস্তুতির দরকার আছে। নতুন সরকার এসেছে। সবাই প্রস্তুত হলে বোঝা যাবে নির্বাচন কমিশন প্রস্তুত। সবাইকে নিয়েই নির্বাচনে (স্থানীয় সরকার নির্বাচন) ঝাঁপ দিতে হবে। সে জন্য কার্যক্রম চলছে। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন সোমবার (২৪ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘এক্সিকিউভ লিডারশিপ ডায়ালগ’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এ কথা জানান। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের দিনক্ষণ এখন বলা যাবে না। দিনক্ষণ অনেক ‘ফ্যাক্টরের’ ওপর নির্ভর করে। নির্বাচন–সংশ্লিষ্টদের সবার প্রস্তুতি চূড়ান্ত হলে নির্বাচন হবে সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের কিছু আইন–বিধি সংশোধন করা হচ্ছে। ইসি প্রস্তাব তৈরি করে মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠিয়েছে। সরকারের সঙ্গে আলোচনার বিষয়ও আছে, কারণ আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ, বিজিবি প্রয়োজন। সিইসি বলেন, সরকারের সঙ্গে পরামর্শ করে নির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশনই ঠিক করবে। তিনি জানান, বিদ্যমান আবহাওয়া, বর্ষাকাল, বন্যা, পূজা,পাবলিক পরীক্ষা—এসব বিষয় বিবেচনা নিয়ে ভোটের সময় নির্ধারণ করা হবে। সম্প্রতি পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকে কী আলোচনা হয়েছে—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ইসি পুলিশের প্রস্তুতি, সারা দেশের অবস্থা, কত সংখ্যক পুলিশ দিতে পারবে—এসব বিষয় জানতে চেয়েছে। তাদের কিছু পরামর্শও দেওয়া হয়েছে। সিইসি বলেন, তারা জাতীয় নির্বাচন যেভাবে করেছেন, স্থানীয় সরকার নির্বাচন তার চেয়ে ভালো হবে, খারাপ হবে না। তিনি আশা করেন, সবার সহযোগিতা নিয়ে তাঁরা সেটা করতে পারবেন।

ফেসবুকে আমরা