November 21, 2026, 8:54 pm

তারানা হালিমের গুলশানের বাসায় পুলিশের অভিযান, পাওয়া যায়নি তাকে

সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের রাজধানীর গুলশানের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। তবে অভিযান চলাকালে বাসায় তাকে পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে যায় পুলিশের একটি দল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়। এ সময় ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা যায়। ভবনের সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর সন্ধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে সেখানে গিয়ে তথ্যের সত্যতা পাওয়া যায়নি। এর সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।

অন্যদিকে, ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা ভবনে প্রবেশ করেন। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

শরিফ মিয়া বলেন, ‘স্যার তো নাই। স্যারের বাবা চারতলায় থাকেন। দুইজন নারী পুলিশ উপরে গিয়েছিলেন। কিছু বের করেননি। ভেতরে কেউ নাই। ড্রাইভার কিছু মালপত্র নামাইছিল।’

ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি ভবনের নিরাপত্তাকর্মী ও গুলশানের স্থানীয় হাউজিংয়ের নিরাপত্তারক্ষীদেরও উপস্থিত থাকতে দেখা যায়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা