July 2, 2026, 10:51 pm

জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ :
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ ও দৃষ্টান্তমূলক সাফল্য অর্জন করায় সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ-আল জিনাত (ইউএনও) কে বিশেষ প্রশংসাপত্র দিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।

বোধবার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক চিঠিতে এ স্বীকৃতি জানানো হয়। চিঠিতে স্বাক্ষর করেন উপ-পরিচালক নিলুফা ইয়াসমিন।

চিঠিতে বলা হয়, আপনার দায়িত্বাধীন এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অসাধারণ, দৃষ্টান্তমূলক এবং সর্বোচ্চ মানের সাফল্য অর্জিত হয়েছে। এ অর্জন কেবল সন্তোষজনক নয়, বরং অন্যান্যদের জন্য অনুসরণীয় একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

জেলা প্রশাসন জানায়, ইউএনও’র দূরদর্শী নেতৃত্ব, কর্মদক্ষতা, উদ্ভাবনী উদ্যোগ ও জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতার ফলে জন্ম নিবন্ধনে অভূতপূর্ব অগ্রগতি হয়েছে। এর মাধ্যমে নাগরিক সেবার মান উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা ও ডিজি

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা