August 20, 2026, 6:10 am

ত্রিশালে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

স্টাফ রিপোর্টার ময়মনসিংহ :

ময়মনসিংহের ত্রিশালে এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ারের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

বুধবার (১ জুলাই) ত্রিশাল উপজেলার দড়িরামপুর বাসস্ট্যান্ড এলাকায় হযর আলী মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত প্রতিষ্ঠানটির দ্বিতীয় শাখায় দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা, কেক কাটা, আলোচনা সভা এবং বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সকালে রোগীদের নিবন্ধনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে আগত রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানের চিকিৎসকরা। এরপর কেক কাটার মাধ্যমে ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ারের প্রতিষ্ঠাতা, স্বত্বাধিকারী ও পরিচালক, দন্ত চিকিৎসক ও সাংবাদিক এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন।

আলোচনা সভায় প্রতিষ্ঠানের সেবার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং রোগীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এ সময় দন্ত চিকিৎসক ডা. এনামুল হক বলেন, “১৭ বছরের এই পথচলায় ত্রিশালসহ আশপাশের এলাকার মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই বিশ্বাসকে ধারণ করেই আমরা উন্নত, আধুনিক ও মানবিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।”

তিনি আরও বলেন, “দাঁতের চিকিৎসার পাশাপাশি বর্তমানে আমাদের প্রতিষ্ঠানে চক্ষু, মেডিসিন, মা ও শিশু, গাইনি, নাক-কান-গলা (ইএনটি), চর্ম ও যৌনরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তিনির্ভর ও মানসম্মত স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, এনাম ডেন্টাল কেয়ার অ্যান্ড আই কেয়ার গত ১৭ বছর ধরে ত্রিশাল ও আশপাশের এলাকার মানুষের কাছে বিশ্বস্ত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা