July 2, 2026, 9:28 am

চীনের রাষ্ট্রদূত: বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মানবে না চীন

চীনের রাষ্ট্রদূত: বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ মানবে না চীন

বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে কোনো ধরনের হস্তক্ষেপ গ্রহণ করবে না চীন, বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, তিস্তা প্রকল্পে চীনের অবস্থান অপরিবর্তিত রয়েছে এবং চীন তাদের সামর্থ্যের মধ্যে থেকে এই প্রকল্পে বাংলাদেশকে সহায়তা অব্যাহত রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ও চীন আঞ্চলিক সংযোগ জোরদারে নতুন বিকল্প নিয়ে কাজ করবে। এর মধ্যে চীন-বাংলাদেশ সরাসরি সংযোগ এবং চীন-মিয়ানমার-বাংলাদেশ অর্থনৈতিক করিডর উন্নয়নের বিষয়টি গুরুত্ব পেয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা