July 2, 2026, 10:12 am

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা

জুলাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, বঙ্গোপসাগরে লঘুচাপের শঙ্কা

বাংলাদেশে জুন মাসে স্বাভাবিকের চেয়ে ৩০ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাই মাসে মৌসুমি বায়ুর প্রভাবে ভারী বর্ষণের কারণে দেশের তিন অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে, আগামী তিন মাসে বঙ্গোপসাগরে চার থেকে ছয়টি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানানো হয়েছে।

বুধবার (১ জুলাই) আবহাওয়া অধিদপ্তর আধুনিক প্রযুক্তি ও জলবায়ু মডেল অনুসরণ করে এই পূর্বাভাস প্রকাশ করে। জুলাই মাসে দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও চট্টগ্রাম বিভাগে ৬৯৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস জানায়, জুলাইয়ে মৌসুমি ভারী বর্ষণের কারণে দেশের প্রধান নদ-নদীর পানির স্তর উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এর ফলে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু নিচু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

রাজশাহী বিভাগে জুলাই মাসে সবচেয়ে কম বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যেখানে ৩১১ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া লঘুচাপগুলোর মধ্যে এক থেকে তিনটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। এই সময়ে দেশে অন্তত ১০ থেকে ১৫ দিন বজ্রপাত হতে পারে।

গত মাসে নেত্রকোনায় ১২ জুন সর্বোচ্চ ১৭৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ৪ জুন যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস এবং ১৯ জুন নরসিংদীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর পরিবর্তনশীল আবহাওয়ার কারণে জুলাই মাসজুড়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা