May 1, 2026, 4:10 pm

নোয়াখালীর চৌমুহনীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

নোয়াখালী প্রতিনিধি।

বাস-ট্রাক শ্রমিক দিচ্ছে ডাক, চৌমুহনী বাজার যানজটমুক্ত হোক—এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর চৌমুহনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস।

শুক্রবার সকালে নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন এবং নোয়াখালী জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ শ্রমিক ইউনিয়নের আয়োজনে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী মো. আবুল বাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কায়েসুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান, নোয়াখালী জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শহিদ উল্লাহ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি নুরুল আমিন সেলিম।

দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এরপর র‍্যালি শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমেদ।

বক্তব্যে তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং চৌমুহনী বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।

এছাড়াও তিনি শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমিকবান্ধব নীতিমালা বাস্তবায়নের দাবি জানান।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা