May 1, 2026, 9:57 am

লালমনিরহাটে নিজ জমিতে ট্রাকচাপায় কৃষক নিহত, চালক-হেলপার আটক

মো:মাজেদুল ইসলাম (মামুন)লালমনিরহাট প্রতিনিধি :

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের চিনিপাড়া এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় মালবোঝাই ট্রাক উল্টে মনছের আলী (৮০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু হয়েছে। শুক্রবার (১ মে) সকালে এ দু’র্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির পাশের খেতে মরিচ দেখতে যান মনছের আলী। এ সময় লালমনিরহাটগামী (ঢাকা মেট্রো ট-২৪-২১৭৭) একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে পড়ে তার ওপর। এতে ঘটনাস্থলেই তার মৃ’ত্যু হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ছুটে এসে ট্রাকের চালক ও হেলপারকে আ’টক করে রাখে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, একই স্থানে প্রায় দুই বছর আগে আরও একজনের মৃ’ত্যু হয়েছিল। দু’র্ঘটনা রোধে সড়কের উভয় পাশে স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছেন তারা।

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। দু’র্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা