April 30, 2026, 4:12 pm

দক্ষিণ লেবাননে ইসরায়েলি ড্রোন ভূপাতিত, পাল্টাপাল্টি হামলায় উত্তেজনা তীব্র

দক্ষিণ লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ড্রোনটি ধ্বংস করা হয়েছে।

হিজবুল্লাহ জানিয়েছে, ভূপাতিত ড্রোনটি ছিল ইসরায়েলের ‘হার্মিস ৪৫০জেড’ মডেলের, যা নাবাতিয়েহ অঞ্চলে লক্ষ্য করে নামানো হয়।

এদিকে বুধবার (২৯ এপ্রিল) দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর পাঁচ যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে মাজদাল জউন শহরে ইসরায়েলের টানা দুটি হামলায় অন্তত পাঁচজন নিহত হন। নিহতদের মধ্যে তিনজন উদ্ধারকর্মী ও একজন লেবানিজ সেনাসদস্য রয়েছেন। এ ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

চলতি এপ্রিলের মাঝামাঝি ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের ধারাবাহিক হামলায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এখন পর্যন্ত এসব হামলায় অন্তত ২ হাজার ৫৩৪ জন নিহত এবং ৭ হাজার ৮৬৩ জন আহত হয়েছেন।

সূত্র: আল–জাজিরা

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা