ইরানের জন্য এখনো যুদ্ধ পরিস্থিতি এবং এখনো পর্যবেক্ষণ… নজরদারি চলছে। দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র এই মন্তব্য করেছেন। খবর আল জাজিরার। ওই কর্মকর্তা আরও বলেছেন, শত্রুপক্ষ যদি নতুন পদক্ষেপ নেয় তাহলে তারা নতুন সরঞ্জাম, পদ্ধতি এবং ক্ষেত্রসমূহের মুখোমুখি হবে।
এদিকে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান আমাকে জানিয়েছে যে তাদের দেশ ভেঙে পড়ার অবস্থায়।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে মঙ্গলবার ট্রাম্প লিখেন, ইরান মাত্র আমাদের জানিয়েছে যে তাদের দেশ ভেঙে পড়ার মতো অবস্থায়। তারা চায় আমরা যত দ্রুত সম্ভব হরমুজ প্রণালি খুলে দিই।
মার্কিন প্রেসিডেন্ট আরও লিখেন, ইরান তাদের নেতৃত্ব নির্ধারণ করতে হিমশিম খাচ্ছে (তবে আমি আশা করছি তারা এটি ঠিক করতে পারবে)। এই বিষয়ে আপনাদের মনোযোগের জন্য ধন্যবাদ।
এদিকে ইরান যুদ্ধের পর প্রথমবারের মতো উপসাগরীয় দেশের নেতারা মঙ্গলবার সৌদি আরবে বৈঠকে বসছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক উপসাগরীয় এক কর্মকর্তা বলেন, যুদ্ধের সময় ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব কীভাবে দেয়া হবে তা নির্ধারণের লক্ষ্যে এই বৈঠক।
যুদ্ধের সময় উপসাগরীয় অন্তত ছয়টি দেশের প্রধান জ্বালানি অবকাঠামোতে ব্যাপক হামলা চালায় ইরানি বাহিনী।