April 27, 2026, 3:29 pm

হারিয়ে যাওয়া ছেলের খোঁজে স্বজনরা

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে মো. জহুরুল ইসলাম (৩২) গত ১৯ এপ্রিল, রবিবার সকালে পরিবারের কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। অদ্যাবধি তিনি বাড়িতে ফিরে আসেননি।
ছেলে হারিয়ে যাওয়ার পর থেকে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়। কোথাও তার সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা হতাশ হয়ে পড়েছেন। তিনি আবার ফিরে আসবেন—এই আশায় প্রহর গুনছেন সবাই। ইতোমধ্যে ফেসবুকে নিখোঁজের বিষয়টি প্রচার করেছেন পরিচিতজনেরা।
জহুরুলের স্ত্রী ১৮ মাস বয়সী সন্তানকে নিয়ে বিভিন্ন স্থানে খোঁজ করছেন। স্বামীকে খুঁজে পেতে বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। মা নুরজাহান বুকের ধন ছেলেকে ফিরে পেতে আল্লাহর দরবারে প্রার্থনা করছেন।
কোনো হৃদয়বান ব্যক্তি জহুরুলের সন্ধান পেলে নিম্ন নম্বরে (০১৯৩০-৪৪২৭৩৪) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা