April 23, 2026, 3:53 pm

বকশীগঞ্জে ধানক্ষেতে মিলল ১৪৫ লিটার অকটেন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ধানক্ষেত থেকে ১৪৫ লিটার অকটেন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের গোমেরচর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে একটি ড্রামে সংরক্ষিত অবস্থায় পরিত্যক্ত অকটেন উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করা হচ্ছিল। এরই পরিপ্রেক্ষিতে প্রশাসন অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা। তিনি জানান, জব্দকৃত তেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি অবৈধ জ্বালানি তেল মজুদ ও বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।

মোহাম্মদ আসাদ-স্টাফ রিপোর্টার

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা