April 20, 2026, 6:41 am

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা রোববার এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত দাবিদাওয়া, অযৌক্তিক অনুরোধ, বারবার অবস্থান পরিবর্তন, বারবার পরষ্পরবিরোধী বিবৃতি এ পর্যন্ত আলোচনার অগ্রগতিতে বাধা হয়ে থেকেছে।

তাছাড়া, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ, যা যুদ্ধবিরতি সমঝোতার লঙ্ঘন হিসাবে বিবেচিত এবং এরসঙ্গে হুমকি-ধামকিও আলোচনা বিঘ্নিত করেছে।

এই পরিস্থিতিতে আলোচনা ফলপ্রসূ হওয়ার কোনও সম্ভাবনা স্পষ্টতই দেখা যাচ্ছে না, বলা হয় বার্তা সংস্থা ইরনা-র খবরে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা