April 17, 2026, 10:48 am

মাদক যুবসমাজকে ধ্বংস করে -যুবদল কর্মী সাদ্দাম

মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তের পাড়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মাদকের নেশার মতো মোবাইল গেম ও ক্যাসিনো জুয়াও যুবসমাজের জন্য মারাত্মক ক্ষতিকর। স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজকে মাদক ছেড়ে খেলার মাঠে ফেরাতে উপজেলার আটাপাড়ার স্থানীয় সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের অংশগ্রহণে টুর্নামেন্টের আয়োজন করা হয়।

শুক্রবার ( ১৭ এপ্রিল)  সকালে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন বাগজানা ইউনিয়ন যুবদলের অন্যতম কর্মী ও বাগজানা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ সাদ্দাম হোসেন। টুর্নামেন্টে সিনিয়র টিমের মোঃ রাব্বি হোসেন এবং জুনিয়র টিমের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ মারুফ হোসেন। যুবদল কর্মী সাদ্দাম ব্যাট হাতে ক্রিকেট বল মেরে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি উপস্থিত সকল খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনারা নিয়মিত মাঠে আসবেন, খেলাধুলা করবেন, কখনোই মাদক ও মোবাইলে আসক্ত হবেন না। একই সঙ্গে খেলাধুলার জন্য যত ধরনের সামগ্রী প্রয়োজন, আমি নিজ উদ্যোগে আপনাদের সরবরাহ করব।

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা