May 13, 2026, 11:20 am

ওয়ার্ল্ড ভিশনের সাথে হলোখানা ইউনিয়নের স্ট্যান্ডিং কমিটির সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলার ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহের সাথে ওয়ার্ল্ড ভিশনের সমঝোতা চুক্তি স্বাক্ষর-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর আয়োজনে আগামী ২০৩০ সাল পর্যন্ত এ সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন কুড়িগ্রাম এপি’র ম্যানেজার নীতা ফ্লোরা দাস এবং ২নং হলোখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রেজা।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মশিউর রহমান মণ্ডল, এপি’র প্রোগ্রাম অফিসার কৃষিবিদ আমজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী, যুব উন্নয়ন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার কর্মকর্তাবৃন্দসহ ইউনিয়নের সকল ইউপি সদস্য ও মহিলা ইউপি সদস্যরা।

সমঝোতা চুক্তি স্বাক্ষরের মূল উদ্দেশ্য হলো ইউনিয়ন পরিষদ ও ওয়ার্ল্ড ভিশনের মাঠ পর্যায়ে যে কাজগুলো আছে, যেমন— পরিবারের আয় বৃদ্ধির মাধ্যমে জীবন-জীবিকার উন্নয়ন, শিক্ষা ও শিশু সুরক্ষা, বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ইউনিয়ন গঠন ইত্যাদি কার্যক্রম স্ট্যান্ডিং কমিটিগুলোর সাথে সমন্বয় করে বাস্তবায়ন করা এবং অনুকূল পরিবেশ তৈরি করা। এতে কমিটির সদস্যদের মধ্যে আনুষ্ঠানিক আলোচনার সুযোগ সৃষ্টি হবে, যা বিভিন্ন বিশ্বাস ও মতাদর্শের সদস্যদের মধ্যে সম্পর্ক উন্নয়নের পূর্বশর্ত হিসেবে কাজ করবে।

কুড়িগ্রাম প্রতিনিধি:

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা