April 18, 2026, 10:24 am

অবিলম্বে লেবাননে যুদ্ধ বন্ধের দাবি কানাডা, আস্ট্রেলিয়া, বৃটেনের

কানাডা, আস্ট্রেলিয়া, বৃটেন, জাপান, ব্রাজিল, কলম্বিয়া, ইন্দোনেশিয়া, জর্ডান, সিয়েরা লিয়ন এবং সুইজারল্যান্ড এক যৌথ বিবৃতিতে লেবাননে মানবাধিকারের ভয়াবহ লঙ্ঘন, এবং ধ্বংসাত্বক পরিস্থিতির অবসানের দাবি জানিয়েছে। খবর আল জাজিরার। ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে দেশগুলো বলেন, এখন জরুরিভিত্তিতে লেবাননে যুদ্ধ থামাতে হবে। বেসামরিক মানুষ এবং স্থাপনা যুদ্ধের প্রভাব থেকে রক্ষা করতে হবে।

বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকারকর্মী যারা দুর্বলদের রক্ষা করে এবং সহায়তা করে তাদের অবশ্যই সুরক্ষা দিতে হবে। সকল পক্ষকে অবশ্যই আর্ন্তজাতিক মানবাধিকার আইন সমুন্নত রাখতে হবে। ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরাইলের যৌথ হামলায় যুদ্ধ শুরু হলে তা পরবর্তীতে লেবাননে ছড়িয়ে পরে। ইসরাইলের হামলায় লেবাননের বেসামরিক মানুষ এবং স্থাপনার ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর হলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরাইল বাহিনী।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা