April 7, 2026, 7:51 pm

মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত

মধ্যপ্রাচ্যজুড়ে হামলা অব্যাহত। বিভিন্ন দেশে ডজনখানেক মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইরানের আলবোর্জ প্রদেশে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় কমপক্ষে ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এর মধ্যে দু’টি শিশু। ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তেহরানের একটি আবাসিক এলাকায় মঙ্গলবার ভোরে বিমান হামলা চালানো হয়েছে। এছাড়া কাশান শহরের একটি রেল সেতুতে হামলায় আরও দুইজন নিহত হয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, মঙ্গলবার সকালে দেশজুড়ে ইসরাইলি হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরাইলের উত্তর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জরুরি সেবাদানকারী সংস্থাগুলো জানিয়েছে। ইসরাইল ডিফেন্স ফোর্সেস জানায়, ইরান ক্লাস্টার মিউনিশন ব্যবহার করে হামলা চালিয়েছে। ফলে শ্যারন সমভূমি ও মধ্য ইসরাইলের বিভিন্ন স্থানে উদ্ধারকর্মীরা কাজ করেছিল।

ইরাকি কুর্দিস্তানে একটি বাড়িতে হামলায় একজন পেশমার্গা যোদ্ধা এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে পেশমার্গা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে। ‘পেশমার্গা’ শব্দটির অর্থ ‘যারা মৃত্যুর মুখোমুখি হয়’। এরা ইরাকি কুর্দিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী। সৌদি আরবের পূর্বাঞ্চলের দিকে ছোড়া সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে প্রতিহত করা হয়েছে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এর ধ্বংসাবশেষ জ্বালানি স্থাপনাগুলোর কাছাকাছি পড়েছে। এছাড়া আরও ১৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী এক দিনে নয়টি ড্রোন ধ্বংস করেছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হুমকির বিরুদ্ধে সক্রিয়ভাবে প্রতিরোধ গড়ে তুলছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা