April 7, 2026, 6:16 pm

ভেনেজুয়েলার নির্বাচনে লড়তে চান ট্রাম্প, শিখবেন স্প্যানিশ ভাষা !

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। দেশটিতে নিজের বিপুল জনপ্রিয়তার দাবি তুলে তিনি বলেন, সুযোগ পেলে যেকোনো প্রার্থীর চেয়ে বেশি সমর্থন পাবেন।

সোমবার (৬ এপ্রিল) হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মজার ছলে এসব কথা বলেন তিনি। এ সময় ট্রাম্প জানান, বর্তমান দায়িত্ব শেষ করার পর তিনি ভেনেজুয়েলায় যাওয়ার পরিকল্পনা করছেন।

ট্রাম্প বলেন, “আমি এখানের কাজ শেষ করলে ভেনেজুয়েলায় যাব। খুব দ্রুত স্প্যানিশ শিখে ফেলব, ভাষা শেখায় আমি ভালো। এরপর প্রেসিডেন্ট নির্বাচন করব।”

তবে তার এই বক্তব্যকে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক বিশ্লেষকরা রসিকতা হিসেবেই দেখছেন।

এদিকে ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটেও রয়েছে বড় পরিবর্তন। চলতি বছরের ৩ জানুয়ারি দেশটির সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায় মার্কিন বাহিনী। এরপর ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজ।

বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই মন্তব্য মূলত হালকা মেজাজে করা হলেও আন্তর্জাতিক রাজনীতিতে এটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা