June 11, 2026, 7:48 pm

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন: ৫ মরদেহ উদ্ধার

রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজন পুরুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে।

এদিকে অগ্নিকাণ্ডে আহত এক ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে লাগা এ আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের ৭টি ইউনিট কাজ করে। প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং দুপুর ২টা ৩০ মিনিটে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, দুপুর ১টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও অগ্নিনির্বাপণ কাজ শুরু করে ইউনিটগুলো। আগুনের তীব্রতা বেশি থাকায় পর্যায়ক্রমে মোট ৭টি ইউনিট মোতায়েন করা হয়।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা