July 28, 2026, 1:44 am

উন্নয়ন প্রকল্পে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ

উন্নয়ন প্রকল্পে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ

সরকারি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি জানান, প্রকল্পের ব্যয় নির্ধারণে ব্যবহৃত বিদ্যমান রেট শিডিউল পর্যালোচনা করে নতুন কাঠামো প্রণয়নের কাজ চলছে।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে একনেক সভা-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সভায় প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান সভাপতিত্ব করেন।

জোনায়েদ সাকি বলেন, প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াকে আরও যৌক্তিক ও সময়োপযোগী করতে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী নতুন নীতিমালা ও বাস্তবায়ন নির্দেশিকা চূড়ান্ত করার কাজ চলছে।

তিনি জানান, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) একটি প্রতিবেদন জমা দিয়েছে, যা বর্তমানে পর্যালোচনায় রয়েছে। প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের নতুন নীতিমালার খসড়াও প্রস্তুত করা হয়েছে।

জোনায়েদ সাকি আরও বলেন, বিভিন্ন মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী সংস্থার পৃথক রেট শিডিউল ব্যবহারের কারণে প্রকল্প ব্যয় নির্ধারণে অসঙ্গতি তৈরি হচ্ছে। এ কারণে একটি উচ্চপর্যায়ের কমিটি বিষয়টি পুনর্বিবেচনা করছে এবং শিগগিরই নতুন রেট শিডিউল সংক্রান্ত সুপারিশ দেবে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা