ঈদের মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা দেখতে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে প্রধানমন্ত্রী গুলশানের বাসভবন থেকে বিজিবির সীমান্ত সম্ভার সিনেমা হলে যান। প্রধানমন্ত্রীর সঙ্গে তার কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে এসেছেন চলচিত্র দেখতে। সঙ্গে উনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন।
উল্লেখ্য, তানিম নূর পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২১শে মার্চ দেশে মুক্তি পায় এই চলচ্চিত্রটি।
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’ মূলত একটি ভ্রমণভিত্তিক ড্রামা, যেখানে একটি ট্রেনযাত্রাকে ঘিরে নানা চরিত্র, সম্পর্ক ও ঘটনার গল্প উঠে এসেছে। ছবির প্রধান চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন- মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানী প্রমুখ।
স্টাফ রিপোর্টার