April 2, 2026, 12:23 pm

রূপগঞ্জে ১০০ বোতল স্ক্রাফসহ মাদক কারবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ১০০ বোতল স্ক্রাফসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের নির্দেশনায় এসআই (নিঃ) আহসান হাবিব সঙ্গীয় ফোর্স নিয়ে বুধবার (১ এপ্রিল ২০২৬) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গঙ্গানগর নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে নামাপাড়া হেচুনগর এলাকার একটি জলাশয়ের সামনে থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তিনি নিজের পরিচয় দেন মোঃ ওয়াসিম (৩৫) হিসেবে। তিনি মৃত তোফাজ্জল হোসেনের পুত্র এবং স্থানীয় একটি বাসার ভাড়াটিয়া।
এ সময় তার হেফাজত থেকে ১০০ বোতল স্ক্রাফ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
নিজস্ব প্রতিনিধি।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা