April 2, 2026, 12:44 pm

জামালপুর আদালত চত্বরে সাংবাদিককে অপহরণের চেষ্টা

জামালপুর আদালত প্রাঙ্গণে দায়িত্বরত অবস্থায় এক সাংবাদিককে অপহরণের চেষ্টা ও মারধরের অভিযোগ উঠেছে। ওই সাংবাদিককের ন মো. মারুফ হাসান সে বকশীগঞ্জ মিডিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি।
রোববার (২৯ মার্চ ) দুপুরে আদালতে হাজিরা দিতে গিয়ে এ ঘটনার শিকার হন তিনি।
জানা যায়, একটি চেক ডিজঅনার সংক্রান্ত মামলায় প্রায় ৯ লাখ টাকা পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের এপ্রিলে দেওয়া একটি চেক ব্যাংকে জমা দিলে তা ডিজঅনার হয়। পরবর্তীতে আইনি নোটিশের মাধ্যমে মামলা দায়ের করা হয়, যা বর্তমানে বিচারাধীন রয়েছে।
সাংবাদিক মারুফ জানান, আদালতে হাজিরা শেষে বের হওয়ার সময় গেটের সামনে আগে থেকেই অবস্থান নেয় অভিযুক্তরা। তারা তাকে ঘিরে ধরে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাকে মারধর করা হয় এবং তার পরনের পোশাক ছিঁড়ে ফেলা হয়।
হঠাৎ হামলায় আতঙ্কিত হয়ে তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর মারুফ হাসান আদালতে ফিরে গিয়ে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে বিষয়টি অবহিত করেন। তাৎক্ষণিকভাবে ম্যাজিস্ট্রেট অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট আইনজীবীকে তলব করেন বলে জানা গেছে।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান বলেন, আদালত চত্বরে একজন সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মোহাম্মদ আসাদ,স্টাফ রিপোর্টার।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা