April 19, 2026, 9:45 am

কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতালে পল্লী চিকিৎসক মিলনমেলা ও ডায়াবেটিক কর্নার উদ্বোধন

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পল্লী চিকিৎসকদের মিলনমেলা ও ডায়াবেটিক কর্নার এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ডায়াবেটিক কর্নারের উদ্বোধন করেন কেশবপুর শিশু ও জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ ডি এম কামরুল হাসান।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব তোফায়েল উদ্দিনের সভাপতিত্বে এবং শিশু হাসপাতালের ম্যানেজার আলামিন খানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাঃ শুভ্রদীপ চন্দ্র, উপজেলা গ্ৰাম্য ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি এ.কে আজাদ ইখতিয়ার ও কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ।
অন্যন্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, এরিস্টোফার্মার সিনিয়র এরিয়া ম্যানেজার মনিরুল ইসলাম, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এর এরিয়া ম্যানেজার মমিনুল ইসলাম, সাইনোভিয়া ফার্মার এরিয়া ম্যানেজার কবির হোসেন, পল্লী চিকিৎসক শফিকুল ইসলাম, জয়নাল আবেদীন, জাকির হোসেন, রবিউল ইসলাম, এনামুল হাসান ফিরোজ প্রমূখ।
অনুষ্ঠানে রাফেল ড্র বিজয়ী পল্লী চিকিৎসকের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা