April 19, 2026, 11:04 am

টিসিবি ট্রাকে মানুষের দীর্ঘসারি উন্নয়ন বুঝে না : মোস্তফা ভুইয়া

বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, অসাধু ব্যবসায়ী সিণ্ডিকেট রূপী জালিমদের পরিকল্পিত কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে পবিত্র রমযানের মত মহিমান্বিত মাসেও রোজাদারদের মানবেতর জীবনযাপন করতে হবে। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে দিশেহারা দেশের মধ্যবিত্ত শ্রেণী, বেঁচে থাকার তাগিদে আজ আত্মপরিচয় ভুলে টিসিবির ট্রাক থেকে স্বল্প মূল্যে পণ্য সংগ্রহে, নিম্নবিত্তের সাথে একই কাতারে দাড়িয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে বাধ্য হচ্ছে। টিসিবির ট্রাকে অসহায় মানুষের দীর্ঘসারি সরকারের উন্নয়ন স্পর্স করে না। তারা উন্নয়ন বুঝে না।

শুক্রবার (১৫ এপ্রিল) নয়াপল্টনের যাদু মিয়া মিলনায়তনে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ঘনিষ্ট অনুসারী দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ভাষা সৈনিক আলহাজ্ব গোলাম সারওয়ার খানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানর আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রবীণ রাজনীতিক গোলাম সারওয়ার খান আজীবন মজলুম জননেতা মওলানা ভাসানীর অনুসারী ছিলেন। মুক্তিযদ্ধের চেতনা লালন করে শোষনমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি ও দল কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। একজন সুদক্ষ ও প্রাজ্ঞ রাজনীতিবিদ হিসেবে দেশের রাজনীতিতেও তিনি ভূমিকা রেখেছন।

তিনি আরো বলেন, শুধু সফেদ পাঙ্জাবী-কাপড়-টুপি আর বাহারি ইফতারের মধ্যে রমযানের মহিমা ও পবিত্রতা সীমাবদ্ধ নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অন্যায্য মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দুঃখ-কষ্টে পতিত হলে তা শুধু রমযানের উদ্দেশ্য ও পবিত্রতাকেই কলুষিত করবে না বরং, এজন্য দায়ী বিবেকহীনদের সংযম ও সিয়াম সাধনাকেও পরম করুণাময়ের নিকট অগ্রহণযোগ্য করে দিতে পারে।

তিনি সরকারের নিকট, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে, দেশব্যাপী রেশন ব্যবস্থা পুনর্প্রবর্তনের জোর দাবী জানান।

বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুইয়া’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, ঢাকা মহানগর প্রচার সম্পাদক বাদল দাস, সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা