January 16, 2026, 6:29 am

পানছড়ির দুধুকছড়িতে ৩ বিজির উদ্যোগে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী দুধুকছড়ি গ্রামে টিউবওয়েল স্থাপন ও কৃষি উপকরণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর ২০২৫) বিকেলে লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম শান্তিনগর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও ত্রিপুরাপাড়ায় দুটি টিউবওয়েল স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন। পাশাপাশি অসহায় কৃষকদের মাঝে বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করেন তিনি।

এসময় তিনি অংজ পাড়া গ্রামে উযেয়া বৌদ্ধ বিহার ও শ্মশান সংস্কারের জন্য ধর্মীয় গুরুর হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

জোন কমান্ডার জানান, সীমান্তবাসীর জীবনমান উন্নয়ন ও কল্যাণে ভবিষ্যতেও এমন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা