-
- নগরজিবন, লাইফস্টাইল
- শেখদীতে তীব্র গ্যাস সংকটে ক্ষুব্ধ এলাকাবাসী, রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাওয়ের ঘোষণা
- আপডেটের সময় : ডিসেম্বর, ৮, ২০২৫, ১:২৩ পূর্বাহ্ণ
- 352 বার দেখা হয়েছে
এস এম শাহ জালাল সাইফুল : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৬২ নম্বর ওয়ার্ডের শেখদী এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট চলছে। রান্নাবান্না থেকে শুরু করে নিত্যদিনের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। এক মাস আগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)-এর সঙ্গে সাক্ষাৎ করেও এখনো কোনো কার্যকর সমাধান না পাওয়ায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ দেখা দিয়েছে।
জানা গেছে, রায়েরবাগ জোনাল গ্যাস অফিস, মতিঝিল গ্যাস অফিস এবং কাওরান বাজারস্থ তিতাস গ্যাসের হেড অফিসে ঢাকা-৫ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব নবী উল্লা নবী এবং শেখদী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এক মাস আগে তিতাসের এমডির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় এমডি দশ দিনের মধ্যে গ্যাস সংকট নিরসনের আশ্বাস দিলেও এক মাস পার হয়ে গেলেও কোনো অগ্রগতি নেই।
এরই পরিপ্রেক্ষিতে আজ শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজে গ্যাস সংকট নিরসনে করণীয় বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আগামীকাল সোমবার রায়েরবাগ গ্যাস অফিস ঘেরাও কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন আল হেরা জামে মসজিদের সেক্রেটারি কামাল হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে গ্যাস সংকটে আমরা চরম ভোগান্তির মধ্যে আছি। বারবার আশ্বাস পেলেও কোনো বাস্তব সমাধান হচ্ছে না।”
শেখদী আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি সৈয়দ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন বাসপটি মসজিদের সেক্রেটারি মুক্তি আলি খান, এসএম জাহাঙ্গীর হোসেন, হাজী সোয়েল, শামীম আহমেদ, পূর্ব শেখদী গ্যাস সমাধান কমিটির নেতৃবৃন্দ এবং বটতলা জামে মসজিদের সভাপতি মোস্তফা কামাল পাশা।
বক্তারা অবিলম্বে শেখদী এলাকায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানান এবং দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এলাকাবাসী আগামীকালের ঘেরাও কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ কামনা করেছেন।
এই বিভাগের আরও খবর
- স্ত্রীকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানোর দিন আজ
- বাংলাদেশে নিযুক্ত মার্কিন (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিনদিনের সফরে এসেছেন। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়। মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকার নদীমাতৃক জনপদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি রাত্রীযাপন করবেন। এর আগে এদিন ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টা ১৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে ‘প্যারাগন ডেইরি’ দুগ্ধ খামার পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র মতে, সফরের দ্বিতীয় দিন মার্কিন রাষ্ট্রদূত সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টস্থ চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সার্কিট হাউজে সুধী সমাবেশে মতবিনিময় সভা করবেন। সভা শেষে বিকেল ৩টার দিকে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর) ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। দ্বিতীয়দিনের শেষে থাকবেন ঠাকুরগাঁও ইএসডিও গেস্ট হাউজে। সফরের শেষ দিন মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ, সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করবেন। সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত রেলপথে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচ (বগি নম্বর ১২৬৫) করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘরে পৌঁছাবেন ও পরিদর্শন করবেন। সেখানে থেকে তিনি সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষ করে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এদিকে তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহা. সরফরাজ বান্দা, উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) যথাক্রমে প্রকৌশলী মো. আহসান হাবিব, প্রকৌশলী মো. মিজানুর রহমান, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র প্রমুখ।
- পদোন্নতির মানদণ্ডে পেশাগত যোগ্যতা হবে প্রধান ফোকাস: প্রধানমন্ত্রী
- খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে পাহাড় ধস, স্থানীয়দের ভোগান্তি
- পাকিস্তানে নারীদের ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, পুরুষদের কমছে
- ফাহাদ মুস্তাফার দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা
- ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ বিজয়ী হলেন মিসবাহ আরশাদ
- গ্যাস সংকটে আশুলিয়ার কারখানায় উৎপাদন বন্ধ, শ্রমিক ছাঁটাইয়ের শঙ্কা
- রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত
- ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ না হলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি