July 3, 2026, 9:54 pm

কালিয়াকৈর হতে বিপুল পরিমাণ গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১*

*বিশেষ প্রেস বিজ্ঞপ্তি* গত ১১ ফেব্রæয়ারি ২০২২ ইং তারিখ আনুমানিক ২০৪৫ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা চন্দ্রা ওভার ব্রীজ এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য গাঁজাসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন হরতকিতলা সাকিস্থ চন্দ্রা ওভার ব্রীজের পশ্চিম মাথায় হাজী মোহাম্মদ আলী সুপার মার্কেট-৩ এর সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ ফয়সাল (২৭), পিতা- মোঃ হারুন রশিদ, জেলা- কুমিল্লা এবং ২) মোঃ সাফায়েত উল্যাহ (৩২), পিতা-মৃত সফি উল্যাহ, জেলা- কুমিল্লাদ্বয়’কে আটক করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে *১২ কেজি গাঁজা,* ০৪ টি মোবাইল ফোন এবং নগদ ৭,৮৭০/- টাকা উদ্ধার করা হয়।

৩। ধৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরষ্পর যোগসাজশে বিভিন্ন জেলা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুরসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে

৪। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা