January 16, 2026, 6:55 am

র‌্যাবের পৃথক দুটি অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ২

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা-বেনাপোলে পৃথক দুটি অভিযানে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

মঙ্গলবার র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান উদ্ধার ফেনসিডিল ও ইয়াবাসহ আসামী আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক মাদক ব্যবসায়ী হিরু বিশ্বাস বেনাপোল নামাজ গ্রামের মৃত আঃ রাজ্জাক রহমানের ছেলে ও মো. মফিজুল রহমান গয়রা গ্রামের কদর আলীর ছেলে।

যশোর র‌্যাব-৬ সিপিসি ৩ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম নাজিউর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সীমান্তবর্তী শার্শা রেল বাজার এলাকা থেকে ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিরু ও ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ মফিজুল নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা ও বেনাপোল থানায় মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


ধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক সন্ধ্যায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

নির্বাচনে কোনো ব্যত্যয় ঘটলে দেশের সার্বভৌমত্ব বিঘ্নিত হবে : দুদু

ফেসবুকে আমরা