April 19, 2026, 12:40 pm

সুস্থ্যতার জন্য ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করতে হবে ……. মেয়র মোঃ আতিকুল ইসলাম।

প্রেস রিলিজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন-ডিএনসিসি মেয়র মোঃ আতিকুল ইসলাম বলেছেন, সুস্থ্যতার জন্য ধূমপানকে নিরুৎসাহিত করতে তামাকজাত পণ্যের উপর ভ্যাট-ট্যাক্স বৃদ্ধি করতে হবে।
আজ ১৭ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ তারিখ রোজ- শুক্রবার সকালে রাজধানীর বনানী এলাকায় টিএন্ডটি স্কুল মাঠে বিডি ক্লিন আয়োজিত পরিত্যক্ত সিগারেট ফিল্টারের কুফল সম্পর্কে জনসচেতনতামূলক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
ডিএনসিসি মেয়র স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, বঙ্গবন্ধু ইতিহাসের মহামানব, তিনি চিরঞ্জীব, তাঁর চেতনা অবিনশ্বর। তাই প্রজন্ম থেকে প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর অবিনাশী চেতনা ও আদর্শ চির প্রবহমান থাকবে।
মোঃ আতিকুল ইসলাম বলেন, মহান বিজয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে পরিবেশ দূষণরোধে জনসচেতনতা তৈরীর লক্ষ্যে বিডি ক্লিন সদস্যরা সারাদেশের রাস্তাঘাট থেকে সংগৃহীত পরিবেশ দূষণকারী ৫ কোটি সিগারেট ফিল্টার এবং ৩০ লক্ষ পরিত্যক্ত প্লাস্টিক বোতল দ্বারা যে অভিনব প্রদর্শনীর আয়োজন করেছে তা সত্যিই প্রশংসার দাবীদার।
তিনি বলেন, “সেভ আর্থ, সেভ বাংলাদেশ” সিজন-২ শিরোনামের প্রদর্শনীটির স্লোগান হলো “প্লাস্টিক সামগ্রী ও ধূমপান পরবর্তী ফিল্টার দূষণরোধে হতে হবে সচেতন, চলুন মিলেমিশে গড়ি বাসযোগ্য বাংলাদেশ, করে অতীব যতন” যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডিএনসিসি মেয়র বলেন, বিভিন্ন প্রয়োজনে প্লাস্টিকজাত পণ্য ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেয়ার কারণে তা পরিবেশের দূষণের পাশাপাশি জলাবদ্ধতারও কারণ হয়ে দাঁড়ায়, তাই প্লাস্টিকজাত পণ্যের রিসাইক্লিং নিশ্চিত করতে হবে।
মোঃ আতিকুল ইসলাম দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুস্থ পরিবেশ বিনির্মাণে বিডি ক্লিন এর সার্বিক কার্যক্রমের প্রশংসা করে বিডি ক্লিনকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন।
তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন দেশের ইতিহাসে প্রথমবারের মতো বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ইতোমধ্যেই চীনের চায়না মেশিনারী ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের সাথে চুক্তি স্বাক্ষর করেছে। রাজধানীর আমীনবাজার এলাকায় ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্রকল্পটিতে প্রতিদিন সর্বমোট ৩ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য ব্যবহার করা হবে।
ডিএনসিসি মেয়র বলেন, সুস্থতার জন্য‌ই সবাই মিলে “দশটায় ১০ মিনিট প্রতি শনিবার, নিজ নিজ বাসাবাড়ি করি পরিষ্কার” স্লোগানটিকে বাস্তবায়নের মাধ্যমে সামাজিক আন্দোলনকে সফল করতে হবে।
মোঃ আতিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে নিজের গুরুত্বপূর্ণ ও দিকনির্দেশনামূলক বক্তৃতাশেষে জনসচেতনতামূলক প্রদর্শনীটির শুভ উদ্বোধন করেন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে প্রদর্শনী ঘুরে দেখেন।
এসময় অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় কাউন্সিলরগণ এবং বিডি ক্লিন এর প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা