-
- লাইফস্টাইল
- সিদ্ধিরগঞ্জের ইপিজেডে আবারো শ্রমিক অসন্তোষ
- আপডেটের সময় : জানুয়ারি, ৯, ২০২১, ১২:৪৪ অপরাহ্ণ
- 554 বার দেখা হয়েছে
সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের সামনে দ্বিতীয় দিনের মতো ফের শ্রমিক অসন্তোষ, গাড়ী ভাংচুর, রাস্তায় আগুন ও টিয়ারসেল নিক্ষেপ। গতকাল শনিবার সকাল ৮’টা থেকে বকেয়া বেতন ও বন্ধ হওয়া ফ্যাক্টরী খুলে দেওয়ার দাবিতে প্রায় ৭’হাজার শ্রমিক আদমজী ইপিজেডের প্রধান কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক সকাল থেকে অবরোধ করে। এতে ব্যাস্ততম নারায়ণগঞ্জ-চিটাগাংরোড-আদমজী ইপিজেড সড়ক সকাল থেকেই যান বাহন ও সাধারণ মানুষদের চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষদের। বিক্ষুব্ধ শ্রমিকরা এসময় দু’টি গাড়ি ভাংচুর ও রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে। ফলে বিক্ষুব্ধ শ্রমিকদের রাস্তা থেকে সরাতে পুলিশ জলাকামান দিয়ে পানি ছিটিয়ে ও টিয়ারসেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, আদমজী ইপিজেডের কুনতং এ্যপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি)’র শ্রমিকদের চার মাসের বেতন বকেয়া রয়েছে। সেই বেতনের দাবিতে শ্রমিকরা সকাল ৮’টা থেকে ইপিজেডের সামনের রাস্তায় শান্তিপূর্ণ অবস্থান করছিলো। এসময় মালিকপক্ষের কর্মকর্তারা ২’জানুয়ারী তাদের পাওনা পরিশোধ করার আশ^াস দেয়। কিন্তু শ্রমিকরা ঐ কর্মকর্তাদের আশ^াসে আশ^স্ত না হয়ে উক্তস্থানে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে তাদের উপর আনসার ও আদমজী ইপিজেডের নিরাপত্তাকর্মীরা লাঠিচার্জ শুরু করলে বিক্ষুব্ধ শ্রমিকরা নারায়ণগঞ্জ-আদমজী-শিমরাইল সড়ক অবরোধ করে। এসময় আন্দোলনরত শ্রমিকদের সাথে আনসার ও আদমজী ইপিজেডের নিরাপত্তা কর্মীদের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষ হয়। পরবর্তীতে তারা নারায়ণগঞ্জ- আদমজী- শিমরাইল সড়ক অবরোধ করে রাস্তায় আগুন জ¦ালিয়ে ও দু’টি পরিবহন (নং-ঢাকা মেট্টো-গ-৩৯-০১৪৮, ঢাকা মেট্টো-ট-১৫-২৩৩২) ভাংচুর করে। এসময় পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উপর জলকামান ও ১৬’রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিতে বাধ্য হয়। এমসয় শ্রমিকরা পুলিশদেরকে লক্ষ্য করে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষ চলাকালে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর চড়াও হয় আদমজী ইপিজেডের আনসার ও নিরাপত্তা প্রহরীরা। এসময় আয়শা আক্তার নামে এক নারী সাংবাদিকের মোবাইল ফোন ভেঙ্গে ফেলে ইপিজেডের নিরাপত্তা প্রহরীরা। পুলিশের জলকামান ও টিয়ার সেল নিক্ষেপের এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। তবে থেমে থেমে দুপুর ২’টা পর্যন্ত পুলিশের সাথে শ্রমিকদের ধাওয়া পাল্টা-ধাওয়া চলে। সংঘর্ষে পারভেজ (২৩), জহির (২০), জরিনা (৩৫), মনোয়ারা (২৪), মনির (২৮), নাঈম (২৪), হাসান (২৫), মনি (২৮) সহ প্রায় ২৫’জন শ্রমিক আহত হয়েছে বলে জানায় শ্রমিকরা। তাদেরকে নারায়ণগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। শ্রমিকরা জানায়, আদমজী ইপিজেডের কুনতং এপারেলস লিমিটেড (ফ্যাশন সিটি) গত বছরের ১০’আগষ্ট হঠাৎ দুই দিনের ছুটি ঘোষণা করে ফ্যাক্টরী বন্ধ করে দেয়। সেই বন্ধ পরবর্তীতে ক্রমশঃ বৃদ্ধি করতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। তবে বন্ধ হওয়ার পরেও শ্রমিকদের ৩ থেকে ৪ হাজার টাকা করে বেতন পরিশোধ করে আসছিলো মালিক পক্ষ। তার ধারাবাহিকতায় আমাদের বেতন দেওয়ার কথা থাকলেও গার্মেন্টস কর্তৃপক্ষ আগামী ২০’জানুয়ারি বেতন দেওয়ার ঘোষণা দেয়।
রাস্তা অবরোধের খবর পেয়ে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-৪ এর সিনিয়র এ এসপি আইনুল হক, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মশিউর রহমান পিপিএম’র নের্তৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে আলোচনা করেও ব্যর্থ হয়। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪ এর সিনিয়র এএসপি আইনুল হক জানায়, আমরা আগামী ২০’ তারিখে মালিকপক্ষ থেকে শ্রমিকরদের বকেয়া বেতন আদায় করে দেয়ার আশ্বাস দিলে তারা এতে রাজি না হয়ে ফের শ্রমিকরা বিক্ষোভ করতে থাকে। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় আগুন জ¦ালালে ও গাড়ি ভাংচুর করলে পুলিশ তাদের উপর জলকামান ও ১৬’রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করতে বাধ্য হয়। এতে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায় বলে উল্লেখ করেন তিনি। শ্রমিক অসন্তোষসহ সার্বিক বিষয় সংবাদকর্মীরা আদমজী ইপিজেড এর জিএম মোঃ আহসান কবিরের সাথে ফোনে কথা বলতে চাইলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। তার অফিসে সাংবাদিকদের প্রবেশ করেতে দেয়নি ইপিজেডের নিরাপত্তা প্রহরীরা। এছাড়া সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে আসা সাংবাদিকদের বাধা দেয় নিরাপত্তাকর্মীরা।
এই বিভাগের আরও খবর
- বাংলাদেশে নিযুক্ত মার্কিন (যুক্তরাষ্ট্র) রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের পাঁচ জেলায় তিনদিনের সফরে এসেছেন। gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন রোববার (৩০ আগস্ট) দুপুরে তিনি দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তার সহধর্মিণী মিসেস ডিয়ান ডাও, মার্কিন দূতাবাস বাংলাদেশের প্রতিনিধি দল সফরসঙ্গী হিসেবে ছিলেন। পরিদর্শনকালে রাষ্ট্রদূত তিস্তা নদীর বর্তমান পরিস্থিতি, নাব্য সংকট এবং সেচ প্রকল্পের বাস্তব কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পানি ব্যবস্থাপনা, নদী সংস্কার এবং শুষ্ক মৌসুমে পানি সংকটের কারণে স্থানীয় কৃষকদের ওপর সৃষ্ট প্রভাব সম্পর্কে তাকে বিস্তারিত জানানো হয়। মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত আঞ্চলিক পানি ব্যবস্থাপনা এবং তিস্তা অববাহিকার নদীমাতৃক জনপদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন। পরিদর্শন শেষে বিকাল ৩টার দিকে সড়কপথে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ইএসডিও গেস্ট হাউজের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি রাত্রীযাপন করবেন। এর আগে এদিন ঢাকা থেকে বিমানযোগে সকাল ৯টা ১৫ মিনিটে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর সকাল ১০টার দিকে মার্কিন রাষ্ট্রদূত রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়িতে ‘প্যারাগন ডেইরি’ দুগ্ধ খামার পরিদর্শন করেন। সংশ্লিষ্ট সূত্র মতে, সফরের দ্বিতীয় দিন মার্কিন রাষ্ট্রদূত সোমবার সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্টস্থ চতুর্দেশীয় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ও পঞ্চগড় জেলা আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করবেন। এরপর দুপুর দেড়টার দিকে পঞ্চগড় সার্কিট হাউজে সুধী সমাবেশে মতবিনিময় সভা করবেন। সভা শেষে বিকেল ৩টার দিকে পঞ্চগড় রকস মিউজিয়াম (পাথরের জাদুঘর) ও গ্রিন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শনের কথা রয়েছে। দ্বিতীয়দিনের শেষে থাকবেন ঠাকুরগাঁও ইএসডিও গেস্ট হাউজে। সফরের শেষ দিন মঙ্গলবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে অবস্থিত ঐতিহ্যবাহী ‘সূর্যপুরী আম’ গাছ, সকাল ১১টার দিকে দিনাজপুরের কান্তজির মন্দির ও নয়াবাদ মসজিদ এবং দুপুর ১টার দিকে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা (কেলোকা) পরিদর্শন করবেন। সেখান থেকে বিকেল ৩টা ২০ মিনিটে মার্কিন রাষ্ট্রদূত রেলপথে পার্বতীপুর থেকে প্রেসিডেন্ট সেলুন কোচ (বগি নম্বর ১২৬৫) করে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা ও জাদুঘরে পৌঁছাবেন ও পরিদর্শন করবেন। সেখানে থেকে তিনি সৈয়দপুরের চিনি মসজিদ ও সৈয়দপুর খ্রিস্টান চার্চ পরিদর্শন শেষ করে রাতে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকায় ফিরবেন। উল্লেখ্য, চলতি বছরের ১৫ জানুয়ারি ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সিলর হিসেবে কর্মরত ছিলেন। নীলফামারী পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন বলেন, মার্কিন রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তার সফরসূচি অনুযায়ী সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সফর নির্বিঘ্নে করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এদিকে তিস্তা ব্যারেজ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক প্রকৌশলী রুহুল আমিন, পানি উন্নয়ন বোর্ড রংপুর উত্তরাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) ড. মোহা. সরফরাজ বান্দা, উত্তরাঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) যথাক্রমে প্রকৌশলী মো. আহসান হাবিব, প্রকৌশলী মো. মিজানুর রহমান, নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরানুজ্জামান ও লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপজন মিত্র প্রমুখ।
- পাকিস্তানে নারীদের ধূমপায়ীর সংখ্যা বাড়ছে, পুরুষদের কমছে
- ফাহাদ মুস্তাফার দ্বিতীয় বিয়ের গুঞ্জন নিয়ে আলোচনা
- ‘মিস ইউনিভার্স পাকিস্তান’ বিজয়ী হলেন মিসবাহ আরশাদ
- রাজশাহীতে ট্রাকচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত
- ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ না হলে ২০ লাখ মানুষের সমাবেশের হুঁশিয়ারি
- পাকিস্তানের নভোযান ‘জিন্নাহ-১’ চাঁদে পাঠানোর ঘোষণা
- ৩২ বছর পর পাকিস্তানে পাচার হওয়া আছিয়া বেগমের পরিবারের সন্ধান মিলেছে
- আফগানিস্তানে ৪০ লাখ শিশু চরম অপুষ্টির শিকার
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওবায়দুল কাদেরের সর্বোচ্চ শাস্তির দাবি