April 20, 2026, 1:39 am

সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিল সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকা হতে ১৪৯ বোতল ফেন্সিডিল সহ ০১ এক মাদক ব্যাবসায়ীকর গ্রেফতার করেছে র‌্যাব-১১।

০৬ অক্টোবর বুধবার সকাল ০৬:৪০ ঘটিকায় র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকার সড়ক ও জনপদ অফিসের গেইটের সামনে থেকে ঢাকাগামী মহাসড়কের উপর বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ দিপু মিয়া (২১)’কে গ্রেফতার করে। র‌্যাব-১১,আদমজীনগর,অবস্থিত মিডিয়া অফিসার মাহমুদুল হাসান লেঃ কমান্ডারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান।

গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসা বাদে জানাযায় মাদক ব্যবসায়ী দেলু ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে উক্ত স্থানে সুকৌশলে অবস্থান করছিল। র‌্যাব-১১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।

অনুসন্ধানে আরো জানা যায়, আটকৃত দেলু মাদক ব্যবসার সাথে জড়িত সে বেশ কিছুদিন যাবত মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরও খবর


অ্যামোনিয়া সংকটের কারণে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) সারকারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানার অ্যামোনিয়া মজুদ শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ সার উৎপাদন বন্ধ করতে বাধ্য হয়। ডিএপিএফসিএল সূত্রে জানা গেছে, গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (সিইউএফএল) এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো)-তে ইউরিয়া সার ও অ্যামোনিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। অথচ ডাই-অ্যামোনিয়া ফসফেট ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল) প্রতিষ্ঠার পর থেকেই এই দুই কারখানা থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে সার উৎপাদন চালিয়ে আসছিল। ফলে সিইউএফএল ও কাফকো বন্ধ হয়ে যাওয়ায় ডিএপিএফসিএলে অ্যামোনিয়া সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে পড়ে। এ অবস্থায় মজুদ অ্যামোনিয়া ব্যবহার করে কিছুদিন উৎপাদন অব্যাহত রাখা হলেও শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় তা ফুরিয়ে যায় এবং উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়। দেশের কৃষি খাতে সুষম সার ব্যবহারের নিশ্চয়তা এবং নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের অধীনে বিসিআইসি নিয়ন্ত্রিত এই কারখানাটি প্রতিষ্ঠিত হয়। চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙ্গাদিয়ায় স্থাপিত কারখানাটিতে দৈনিক ৮০০ মেট্রিক টন উৎপাদনক্ষমতাসম্পন্ন দুটি ইউনিট (ডিএপি-১ ও ডিএপি-২) রয়েছে। ২০০৬ সাল থেকে কারখানাটি বাণিজ্যিক উৎপাদনে রয়েছে। ডিএপিএফসিএলের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে অ্যামোনিয়া সরবরাহ বন্ধ রয়েছে। মজুদ দিয়ে উৎপাদন চালানো হলেও এখন তা শেষ হয়ে গেছে। অ্যামোনিয়া সরবরাহ পুনরায় চালু না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ থাকবে।

ফেসবুকে আমরা