October 30, 2026, 7:15 am

কোটালীপাড়ায় পানির পাম্পে আগুন, ভূগর্ভে গ্যাসের উপস্থিতি নিয়ে কৌতূহল

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি সাবমারসিবল পাম্পের পাইপে আগুন জ্বলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, পাম্পের পাইপে গ্যাস লাইট ধরালে দাউ দাউ করে আগুন জ্বলছে। ঘটনাটি পরীক্ষা করে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানোর দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার বান্ধবাড়ী ইউনিয়নের ভাসাই বাজারে পাম্পটি ঘিরে উৎসুক মানুষের ভিড় দেখা যায়।

স্থানীয় হার্ডওয়্যার ব্যবসায়ী কামরুল শেখ প্রায় এক বছর আগে মাছবাহী গাড়িতে পানি সরবরাহের জন্য ২৮০ ফুট গভীরতার পাম্পটি স্থাপন করেন। তবে গত এক সপ্তাহ ধরে পাম্পটি থেকে পানি কম উঠছিল। বুধবার (২৮ অক্টোবর) রাতে পাইপের মুখে গ্যাস লাইট ধরালে আগুন জ্বলে ওঠে বলে জানান তিনি। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে সেখানে ভিড় করেন স্থানীয়রা।

স্থানীয় যুবক শিহাব শেখ বলেন, ভূগর্ভে গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দলের মাধ্যমে পাম্পটি পরীক্ষা করা প্রয়োজন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীন বলেন, খবর পেয়ে তিনি সংশ্লিষ্ট তহশিলদারদের ঘটনাস্থলে পাঠিয়েছেন। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। শুক্রবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

এই বিভাগের আরও খবর


ফেসবুকে আমরা