লালমনিরহাট প্রতিনিধি :
লালমনিরহাটে শারীরিক প্রতিবন্ধী ও চলাচলে অক্ষম মানুষের সহায়তায় ১৩৫টি হুইলচেয়ার বিতরণ করেছেন সাবেক শিবির নেতা হারুন অর রশিদ। তাঁর এ উদ্যোগে উপকৃত হয়েছেন হুইলচেয়ারপ্রাপ্ত ব্যক্তিরা।
সোমবার (১৯ অক্টোবর ) লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নে ৮টি হুইলচেয়ার বিতরণের মাধ্যমে দিয়ে তাদের ধাপে ধাপে এখন পর্যন্ত সদর উপজেলায় মোট ১৩৫টি হুইলচেয়ার বিতরণ করেছেন।
হুইলচেয়ার বিতরণের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের দৈনন্দিন চলাচল সহজ করা এবং তাঁদের জীবনযাত্রার মান উন্নয়নে সহায়তা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। এমন উদ্যোগ শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের চলাফেরার স্বাধীনতা বৃদ্ধি ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের সুযোগ তৈরিতে ভূমিকা রাখতে পারে।
সমাজের অসহায় ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে মানবিক সহায়তার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এ বিষয় সাবেক রংপুর মহানগর ছাত্র শিবির নেতা ও সমাজকর্মী হারুন অর রশিদ তিনি আমাদের জানান, যে আমরা সমাজের শারীরিক ও মানসিক প্রতিবন্ধী’সহ গরীব অসহায়, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশ দাঁড়ানোর চেষ্টা করি। আমরা বিভিন্ন দাঁতাদের দেওয়া হুইলচেয়ার সহ বিভিন্ন সেবামূলক ও মানবিক কার্যক্রম করে আসছি আমাদের এই মানবিক পথচলা অব্যাহত থাকবেন ইনশাল্লাহ। হুইলচেয়ার বিতরণ সহ পরবর্তীতে আমাদের আরো অনেক মানবিক কর্মসূচি রয়েছে বলেন যানান তিনি।
সাবেক এই শিবির নেতার গ্রামের বাড়ি লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে, তিনি লালমনিরহাট- ৩ সদর আসনে সাবেক এমপি পদপ্রার্থী ছিলেন।